ছবি: সংগৃহীত
পরিবেশ

তাপমাত্রা বেড়ে শীত কমার আভাস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা বেড়ে শীত আরও কমতে পারে।

আরও পড়ুন: বিজিবির জনবল ৯২ হাজারে উন্নীত হবে

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: সিলেটে গেলেন প্রধানমন্ত্রী

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা ফের কিছুটা কমে শীত বাড়তে পারে। আগামী ৭ দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আগামীকাল ও শুক্রবার (২২ ডিসেম্বর) রাতের তাপমাত্রা বাড়তে পারে ও দিনের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী ৫ দিনে সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৯.৫ ডিগ্রি। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ১৬.৮ ডিগ্রি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা