দেশে সবুজ বিপ্লব হবে: নৌ প্রতিমন্ত্রী
পরিবেশ

দেশে সবুজ বিপ্লব হবে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির মধ্য দিয়ে দেশে সবুজ বিপ্লব সাধিত হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

সংসদ ভবন চত্বরে সব সংসদ সদস্যদের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালিদ মাহমুদ একটি নিম গাছের চারা রোপণ করেন। ইতিমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে চারা রোপণ করেছেন। সম্প্রতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং সেই অনুষ্ঠানে তিনি সব সংসদ সদস্যকে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করার আহ্বান জানান।

খালিদ মাহমুদ বলেন, ‘করোনা মহামারির কারণে জাতির পিতার জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়েছে। তবে সারাদেশে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি চলমান আছে। প্রধানমন্ত্রী নিজে এ কর্মসূচির উদ্বোধন করেছেন। এ আহ্বানে সাড়া দিয়ে মুজিববর্ষে সারাদেশে এক কোটির বেশি গাছের চারা রোপণ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচিকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। তারই ধারাবাহিকতায় ১৯৮৪ সাল থেকে সবুজায়নের জন্য প্রতিবছরই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকেন। এ কর্মসূচি চলমান রয়েছে। আওয়ামী লীগসহ দেশের জনগণকে তিনি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছেন। বিশ্বে দ্বিতীয় কোনও রাজনৈতিক দল এভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে না। এ জন্যই সারাবিশ্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিবেশ বান্ধব রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত।'

প্রকৃতি ও মানুষ সবকিছু মিলিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন মন্তব্য করে খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু সেই ধরনের মানুষ যিনি প্রকৃতির সঙ্গে ছিলেন। আপনারা জানেন, সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু উদ্যান ছিল না। এখানে ঘোড়ার দৌড় হত এবং সেটা নিয়ে বাজি খেলা হত। সেটাকে তিনি বাতিল করে দিয়ে সেখানে তিনি উদ্যান করেছেন। গাছ লাগিয়েছিলেন। নারকেল গাছের চারা তিনি লাগিয়েছিলেন। আজকে সেটা উদ্যানে পরিণত হয়েছে। ঢাকাবাসীকে স্বাস্থ্যকর একটি উদ্যান তিনি উপহার দিয়েছেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সমুদ্র তীরবর্তী এলাকায় জাতির পিতা গাছের চারা লাগিয়েছেন। সেটা আজ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করছে। বঙ্গবন্ধু বলেছিলেন, সুন্দরবন যদি রক্ষা না পায়, বাংলাদেশ রক্ষা পাবে না।’

এ সময় হুইপ নারায়ণ চন্দ্র চন্দ, মাহবুব আরা বেগম গিনি, নাদিরা সুলতানা এমপিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা