দিনভর বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ
পরিবেশ
ঘূর্ণিঝড় সিত্রাং

দিনভর বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মুজাহিদুল ইসলাম : ফরমান আলী, পেশায় একজন রিকশা চালক। তিনি রিকশা চালান রাজধানীর ফার্মগেট এলাকায় । ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে রোববার (২৩ অক্টোবর)মধ্যরাত থেকে রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে বৃষ্টিপাত। এমন বৈরী পরিস্থিতিতেও পরিবার ও পেটের দায়ে তিনি রিকশা নিয়ে বেরিছেন খাবারের সন্ধানে।

আরও পড়ুন : পটুয়াখালীর ৬ উপজেলায় নেই বিদ্যুৎ

সোমবার (২৪ অক্টোবর)ফার্মগেট মোড়ে যাত্রীর অপেক্ষায় বৃষ্টিতে ভিজতে থাকা ফরমান আলী জানান, ‘বৃষ্টির কারণে অন্য দিনের তুলনায় যাত্রী কম । কিন্তু ঘরে বসে থাকলে তো চুলায় আগুন জ্বলবে না , তাই বৃষ্টিতেই বের হইছি।’

তিনি আরও বলেন, ‘বাজারে সব জিনিসের দাম বেড়েছে, বাড়েনি রিকশার ভাড়া। আমাদের কাছে রোদ-বৃষ্টি সবই সমান। ’

আরও পড়ুন : ১২৯ কেজি গাঁজাসহ আটক ২

রাজধানীর শাহবাগ এলাকায় যাত্রীবাহী বাসে বোতলজাত খাবার পানি বিক্রি করে ১০ বছর বয়সী সাগর। বাবার মৃত্যুতে অল্প বয়সে সংসারের হাল ধরা সাগর জানায়, ‘আজ বাসগুলোতে যাত্রী কম । বৃষ্টির কারণে পানির চাহিদাও কম, সারাদিনে বিক্রি হয়েছে মাত্র ৩ বোতল পানি।’

সিত্রাং’র প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) একটানা সারাদিন বৃষ্টি থাকায় ফরমান আলী ও সাগরদের মতো বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ।

আরও পড়ুন : কক্সবাজার আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক মানুষ

নগরীর বিভিন্ন এলাকার ফুটপাতগুলোতেও চোখে পড়ার মতো উপস্থিতি ছিলো না হকারদের। কেউ কেউ কোনো রকমে কোনো ছাউনির খোঁজ পেলেও তেমন খোঁজ নেই ক্রেতাদের।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, প্রবল বেগে ধেয়ে আসা ‘ঘূর্ণিঝড় সিত্রাং’ মধ্যরাতে আঘাত হানতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে আরও ২-৩ দিন সারাদেশে একটানা মাঝারি ও ভারি বর্ষণ হতে পারে।

আরও পড়ুন : ঝড়ো হাওয়ায় সেন্টমার্টিনে বিদেশি জাহাজ

এদিকে, দিনব্যাপী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক এবং আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে গন্তব্যস্থলে পৌঁছাতেও অনেককেই পোহাতে হয়েছে ব্যাপক বিড়ম্বনা। কেউ ছাতা নিয়ে পায়ে হেঁটে, কেউ বা বৃষ্টিতে ভিজেই পৌঁছেছেন গন্তব্যস্থলে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা