ন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ

বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সান নিউজ ডেস্ক : উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন : দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

অন্যদিকে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রামে ও দক্ষিণাঞ্চলের বরিশালে বৃষ্টি বেড়েছে। কোথাও ভারি আবার কোথাও হালকা বৃষ্টির এ প্রবণতা বুধবারও (৩ আগস্ট) অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ফেনীতে। চট্টগ্রাম বিভাগের ১২টি বৃষ্টি পরিমাপক অঞ্চলের সবগুলোতেই মঙ্গলবার বৃষ্টি হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ৫৫ ও রাঙ্গামাটিতে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বরিশালে ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ ছিল প্রায় বৃষ্টিহীন। শুধু দিনাজপুর ও বগুড়ায় এক মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : অবৈধ বলব না, সেটি কালো টাকা

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন : মিয়ানমার সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা