শীতের আমেজ পঞ্চগড়ে শুরু
পরিবেশ

শীতের আমেজ শুরু

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। হিমালয় কন্যা নামে বেশ পরিচিত। আশ্বিন মাসের শেষ হতে না হতেই এ অঞ্চলে শীতের আমেজ শুরু হয়ে গেছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে মাদকসহ ৪ জন আটক

শরৎ’র শেষ লগ্নে এসে দিনের সকাল থেকে বিকেল পর্যন্ত গরম থাকলেও রাতের প্রথম প্রহরের শুরুটা বেশ ঠান্ডা,ঠান্ডা অনুভব হচ্ছে এবং ভোররাতে ঠান্ডার প্রকোপ একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (১৪ অক্টোবর)সকাল ৬টার সময় পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন দেখা যায়।

এদিকে পঞ্চগড়ে গত এক সপ্তাহজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন এবং অন্ধকার ভাব থেমে থেমে বৃষ্টি চলতে থাকে। শুক্রবার সকালে বৃষ্টির দেখা না মিললেও ঘন কুয়াশার আচ্ছন্নতা দেখা যায়।

আরও পড়ুন : জনগণই সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে

এদিন সকাল ৫ টা থেকে ৮টা পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠে। তবে আগের তুলনায় গরমের পরিমান ও তাপমাত্রা অনেক কমে গেছে।

এ অঞ্চলের প্রকৃতি-পরিবেশ আশ্বিনের শেষের দিকে এসে জানাচ্ছে, হেমন্তের হাত ছানিতে শীতের আমেজ শুরু হতে চলেছে।

স্থানীয় তরিকুল ইসলাম তিনি জানান, সকাল ৯টার পর থেকে বিকেল পর্যন্ত গরম করলেও প্রথম রাতের দিকে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। ভোররাতের শেষে কেথা নিতে হচ্ছে। সকালের দিকে নতুন ধানের গায়ে কুয়াশায় ঝরতে দেখা যায় এবং রাতভোর বৃষ্টির মত কুয়াশা ঝরতে থাকে।

আরও পড়ুন : বিতর্ক চর্চা শুরু করতে চাই

পঞ্চগড় জেলা থেকে দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়া প্রায় ৪০ কিলোমিটার। তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা প্রায় ১৬ কিলোমিটার দুরে অবস্থান করছে। বাংলাবান্ধা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত ও হিমালয় কাছে হওয়াতে এ এলাকায় আগাম শীতের আমেজ শুরু হতে থাকে দক্ষিণের জেলাগুলোর তুলনায়।

জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার অফিস সূত্রে জানা যায়, সেপ্টেম্বর ও অক্টোবর শেষের দিকে এ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্ব ডিম দিবস পালিত

শুক্রবার সকাল আটটা থেকে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তেঁতুলিয়ায় সকাল আটটা সময় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

বেশ কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে বলে জানান তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভাপপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা