পরিবেশ

চালু হয়নি সিইটিপি, হুমকিতে পরিবেশ

মেহেদী হাসান, সাভার:

এখনো পূর্ণাঙ্গ প্রস্তুত হয়নি সাভারের ট্যানারি শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)। যার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সিইটিপি প্রস্তুত না থাকায় অশোধিত পানি সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলছে কারখানা কতৃপক্ষ। এতে এক দিকে যেমন নদীর পানি দূষিত হচ্ছে,অন্য দিকে মরছে নদীর মাছ।

কর্তৃপক্ষ বলছে, সাভারের হরিণ ধরায় আগামী এক বছরের মধ্যে সিইটিপির শতভাগ কাজ প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি তা।

চামড়া ব্যবসায়ীরা বলছেন, সাভারে এখন পর্যন্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হয়নি। একটি কাঁচা চামড়ার ৮০ ভাগই সলিড ওয়েস্ট। সরকার সিইটিপি করে দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টর কোন ব্যবস্থা চালু হয়নি। ওয়াটার ট্রিটমেন্টের ৪টি ইউনিটের একটি ইউনিট অপারেশনে গেলেও ৩৫টি ট্যানারি সেখানে ওয়েটব্লুর কাজ শুরু করেছে তাই সামলাতে পারছেনা।

এলাকাবাসিরা বলছেন, এরইমধ্যে চামড়া শিল্প নগরীতে পানি জমতে শুরু করেছে। সেই পানি ধলেশ্বরী নদীতে পড়ে মাছ মারা যাওয়ায় এলাকাবাসী বিক্ষোভও করেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা না থাকায় দুর্গন্ধে এলাকার বাতাস বিষাক্ত হয়ে পড়ছে।

ব্যবস্থাপক জিতেন চন্দ্রপাল বলেন, সাভারে চামড়া নগরীর বর্জ্য শোধনাগারের পরীক্ষামূলক ভাবে আংশিক চালু হয়েছে। অধিকাংশ প্যারামিটার ও কিছু যন্ত্রপাতি এখনো এসে পৌঁছায়নি। সেগুলি আসলে আমরা একটা ভাল রেজাল্ট পাবো বলে আশা করছি।

ওয়েস্ট ম্যানেজমেন্টর জন্য চার কোটি টাকা বরাদ্ধ রেখেছে ইয়ার্ড কতৃপক্ষ। কিন্তু এর কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্যামিকেল, লবন মাটি ও পানিকে দুষণ করছে। সঙ্গে বাড়ছে পরিবেশ বিপর্যয়ের হুমকি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা