পরিবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কচুরিপানায় অদৃশ্য অতিথি পাখি

আদিল সরকার, ইবি প্রতিনিধি : সবুজ চাদরে আচ্ছাদিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর এ সৌন্দর্যকে অন্যান্য মাত্রায় দাঁড় করিয়েছে বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম লেক। যেটি শিক্ষক-শিক্ষার্থীদের কাছে দ্বিতীয় হাতিরঝিল নামেও বেশ সুপরিচিত। দিন শেষে সূর্যের মিশে যাওয়ার দৃশ্যটিও খুব সহজে দেখা মিলে সেখানে। এদিকে শীতের শুরুতেই লেকটিতে আগমন ঘটে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আসা অতিথি পাখির। পুরো ক্যাম্পাস ছেড়ে লেকটিই যেন এসব পরিযায়ী পাখিদের স্বস্তির স্থান।

তবে বর্তমানে চোখ ধাঁধানো লেকটির চেহারায় পরেছে বিভৎসের ছাপ। লেকজুড়ে তৈরি হয়েছে কচুরিপানার জট। যা লেকটির যৌবনের রুপ কেড়ে নেয়ার সাথে অতিথি পাখিদের জন্যও হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। করোনা সংকটে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হাজারো শিক্ষার্থীদের প্রাণের এই লেকটিতে যেন সুনজর পড়ছেনা কর্তৃপক্ষের।

প্রতি বছরই শীতের শুরুতে হিমালয় অঞ্চল থেকে উষ্ণতার খোঁজে নাতিশীতোষ্ণ এলাকায় পাড়ি জমায় অসংখ্য অতিথি পাখিরা। গত কয়েক বছর ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে দিকে অবস্থিত লেক এলাকায়ও এসে ভিড় জমাতে দেখা যায় এসব অতিথি পাখিদের। সরালি হাঁস, ল্যাঞ্জা হাঁস, খুঁনতে হাঁস, বালি হাঁস, মানিকজোঁড়, পকড়া, পানকৌড়ি, জলময়ূর প্রভৃতি প্রজাতির পাখির আনাগোনায় সর্বদা মুগ্ধ থাকে বিশ^বিদ্যালয়ের এই লেকটি। ডুবসাঁতার খেলায় মেতে উঠা, লেকের পাড়ের ছোট গাছগুলিতে মনের সুখে ঘুরাঘুরি করা, মানুষের শব্দে পানি ছেড়ে দ্রুত আকাশে উড়াল দেয়া আবার পালকের ভেতর মুখ গুঁজে রোদ পোহানোসহ পাখিদের অপরুপ কর্মকান্ড যেন নজর কাড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীদেরও মন শীতল করে লেকের এই অতিথি পাখিরা।

তবে এবছর দৃষ্টিনন্দন লেকটির চেহারা যেন রোগাকান্ত হয়ে উঠেছে। কচুরিপানায় প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে লেকটি। কারণ আগের মতে নেই স্বচ্ছ পানির ঢেউ। দেখা যায় না অতিথি পাখিদের খুনশুটিতে মেতে উঠার চিত্র। পাখিদের বসবাসের জন্য অনেকটা অযোগ্যও হয়ে পরেছে এই লেক। পাশাপাশি পানি অপরিষ্কার থাকায় লেকের বিভিন্ন রঙ্গের মাছের লেজ নাড়িয়ে ঘুরাফেরার দৃশ্যটিও চোখে পড়ে না আর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অতিথি পাখি আসলেও লেক অপরিষ্কার থাকায় বেশি সময় লেক এলাকায় থাকতে দেখা যায় না পাখিদের। কিছুসময় থেকে অন্যত্র কোন পরিষ্কার জলাসয়ে চলে যেতে দেখা যায় তাদের। তাছাড়া লেকটি অপিরষ্কার থাকায় দিন দিন মশার উপদ্রবও বাড়ছে সেখানে। সবমিলিয়ে কর্তৃপক্ষের অযত্ন ও অবহেলায় অনেকটা অস্বাস্থ্যকর পরিবেশের রুপ নিয়েছে দৃষ্টিনন্দন লেকটি। লেকের দিকে কোন প্রকার সুনজরই নেই তাদের।

জানা যায়, ক্যাম্পাস বন্ধ থাকলেও পড়াশুনা, টিউশনি কিংবা নানান প্রয়োজনে ক্যাম্পাসের আশপাশে চলে এসেছে অনেক শিক্ষার্থী। পরে সময় হলেই সকাল বিকাল ঘুরতে ক্যাম্পাসের দৃষ্টিনন্দন লেকের পাড়ে ছুটে আসছে তারা। এসে প্রাণের লেকটির এই বিভৎস চিত্র দেখে ক্ষোভ জানিয়েছে একাধিক শিক্ষার্থী।

ট্যুারিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান জানান, শীতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে লেকে আসা অতিথি পাখিদের কিচিরমিচির ডাক শুনতে লেকে হাটতে যাই। কিন্তু বর্তমানে লেকটি দেখে নর্দমা মনে হচ্ছে। কচুরিপানায় ছেয়ে গেছে পুরো লেক। অতিথি পাখিদের নিরাপদ অভয়ারণ্য ও বসবাস উপাযোগী রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত লেকে কচুরিপানা ও আবর্জনা প্রভৃতি পরিষ্কার রাখা।

রায়হান বাদশাহ নামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থী বলেন, গত বছর লেকটির পরিষ্কার পানিতে অনেক অতিথি পাখির ডুবখেলা দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে লেকের চিত্র পাল্টে যাওয়ায় অতিথি পাখিরা আসলেও তাদের খুনসুটিগুলো ভালোভাবে উপভোগ করতে পারছি না।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্ট্যটেট শাখার সহকারী রেজিস্ট্রার সাইফুল ইসলাম প্রতিবেদককে বলেন, “লেকটি সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষ আমাদের কোন নির্দেশনা দেয়নি। সংস্কার করতে তো অর্থায়নের প্রয়োজন।”

তবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, “সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা লেক সংস্কারের কথা আমার নজরে আনেনি। ওখান (দফতর) থেকে পলিটিক্স করা ছাড়া এ সমস্ত প্রবেলেম নিয়ে কেউ আসে না। তবে ইঞ্জিনিয়ারিং অফিসের কর্মকর্তাদের সাথে অন্যান্য কাজের বিষয়ে কথা বলার সময় তাদেরকে লেকটিও সংস্কার করতে বলেছিলাম।”

সান নিউজ/এএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা