ছবি : সংগৃহিত
বিনোদন

শাকিবের বিপরীতে নেহা শর্মা!

বিনোদন ডেস্ক: ঢালিউডের কিং খান খ্যাত জনপ্রিয় অভিনেতা শাকিব খান অনন্য মামুনের পরিচালনা ও ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে শুটিং শুরু করতে যাচ্ছেন। মুভিতে শাকিবের বিপরীতে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে ভাবা হচ্ছে।

আরও পড়ুন: বলিউডে ৯ বছর পূর্তি কিয়ারার

অনন্য মামুন জানিয়েছেন, বিগত ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। দুই দিন আগে ফেসবুকে নির্মাতা লিখেছেন- ‘ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। সুপারস্টার শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেওয়া হচ্ছে। ১০ সেপ্টেম্বর শুটিং শুরু বেনারস থেকে।'

পরিচালক মামুন এর আগে আরেকটি পোস্টে দক্ষিণী বিখ্যাত দুই ফাইট ডিরেক্টর কেল্লি সংকর ও কানাল খান্নানের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন- ‘তাদের সঙ্গে মিটিং সফল হলো।’

ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমার’ শুটিং করছেন শাকিব খান। শুটিং শেষে তার সঙ্গে চুক্তি হবে বলে জানান মামুন।

আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুতের প্রয়াণ দিবস আজ

নির্মাতা মামুন আরও বলেন, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত। ভাই (শাকিব খান) তার ‘প্রিয়তমা’ শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পন্ন করব।

বলিউডের নেহা শর্মাকে নিয়ে কদিন আগেই ফেসবুকে পোস্ট দিয়ে অনন্য মামুন লেখেন- মেয়েটিকে খুব ভালো লাগে। তাহলে নায়িকা কি তিনি? আর ছবির নাম কী? উত্তরে মামুন বলেন, এগুলো এখন জানাতে চাই না। অপশনে দু-তিনজন নায়িকা আছে।

ইন্ডিয়ার কোন হাউসের সঙ্গে কো-প্রডাকশন করছি সেটাও পরে জানাব। শুটিংয়ের কয়েক মাস বাকি, আগে জানাতে চাই না। ঈদের পর প্রেস কনফারেন্স করে সবাইকে গরম খবর দেব।

আরও পড়ুন: বিজয় আমার সুখের ঠিকানা

প্রসঙ্গত, ২০১০ সালে ‘ক্রুক’ ছবির মাধ্যমে বলিউডে নেহা শর্মার অভিষেক হয়। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা