নুসরাত জাহান
বিনোদন

‘গেরুয়া সুন্দরী’ নুসরাত!

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সর্বদা আলোচনায় থাকেন তিনি। ফের খোলামেলা পোশাকে দেথা গেল নায়িকাকে।

আরও পড়ুন: মাহির ফারিশতায় বাহারি ইফতার

এবার সবকিছু ছাপিয়ে গেরুয়া রঙ ধারণ করলেন নুসরাত জাহান। অনেকেই তাকে বলছেন কলকাতার ‘গেরুয়া সুন্দরী’।

এক ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, বলিউড তারকা দীপিকার মতো গেরুয়া রঙে হাজির হয়েছেন কলকাতার এ সুন্দরী। এদিন তাঁর সাজে ছিল হাঁটুছোঁয়া গেরুয়া স্লিট স্কার্ট। সব মিলিয়ে যেন গেরুয়া সুন্দরী। মাথার উপরে খোলা আকাশ। সূর্যের আলোয় রীতিমতো ঝলমলে। চোখ ঢেকেছেন রোদ চশমায়। খোলা চুল ঝাঁপিয়ে পড়েছে তাঁর মুখেচোখে।

দেখা যায়, কখনও মুক্ত অঙ্গনে নিজের মতো করে ঘুরে বেড়িয়েছেন নুসরাত। কখনও আয়েশ করে নিজেকে ছড়িয়ে দিয়েছেন দোলনায়। আরাম করছেন চেয়ারে। কখনও পছন্দের খাবারে কামড় দিচ্ছেন। সব মিলিয়ে দিন উপভোগ করেছেন নায়িকা।

নুসরাতের এই ‘অবতার’কে অগ্রাহ্য করতে পারেননি যশ দাশগুপ্তও। তিনিও নায়িকার রঙেই রঙিন হতে চেয়েছেন। ‘দিলওয়ালে’ ছবির গানের সুরে অরিজিৎ সিংয়ের ভঙ্গিতেই তার মন্তব্য, ‘রং দে তু মোহে গেরুয়া’।

আরও পড়ুন: নগ্ন হয়ে রাস্তায় ঘুরছেন অভিনেত্রী

প্রসঙ্গত, বর্তমানে নুসরাত জাহান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরমধ্যে রাজিব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এই ছবিতে আরও ছিলেন শুভশ্রী গাঙ্গুলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা