বিনোদন

হাইকোর্টের নির্দেশ পরিবর্তন আনছে পাঠান

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ ছবি কয়েক সপ্তাহ ধরেই বিতর্কিত। ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসকে বিশেষ পরিবর্তনের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: পঙ্কজকে খাওয়াতে চান জয়া

জানা যায়, ছবির ওটিটি ভার্সনে ‘সাবটাইটেল’ যোগ করা হয়েছে এবং বড় হরফে সেই ক্যাপশন যোগ ও হিন্দিতে অডিও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে মূক-বধির এবং দৃষ্টিহীনরা এই ছবির আনন্দ উপভোগ করতে পারে।

পাঠানের ‘বেশরম গান’ কে ঘিরে কেউ কেউ শুরুতে ‘হিন্দু-বিরোধী’ তকমা দিয়েছেন। শাহরুখ-দীপিকাকেও রমপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের রোষের মুখে পড়তে হয়।

পরে ছবির বেশ কিছু দৃশ্য বাতিল করেন সিবিএফসি। পরিবর্তন আনার পর সিবিএফসির কাছে পুনরায় সার্টিফিকেট পাওয়ার আবেদন জানাতে হবে প্রযোজনা সংস্থাকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও রয়েছেন জন আব্রাহাম।

বলিপাড়া সূত্রে জানা যায়, ছবির ফাইনাল কাটিং-এর পর থেকে ‘ভিলেন’ জন তেমন খুশি নন। যদিও ইনস্টাগ্রামে লম্বা স্টোরি দিয়েছেন। তবে ছবির প্রচার যেন এড়িয়ে চলছেন তিনি।

আরও পড়ুন: বেশরম’ বিতর্ক, বক্স অফিসে ঝড় তুলবে?

জন জানান, ‘আদি (আদিত্য চোপড়া) আমাকে ক্যারিয়ারের সেরা রোল অফার করেছে বরাবরই, আমি অধীরে অপেক্ষা করে আছি কবে তোমরা দেখবে সিদ্ধার্থ আনন্দ আমাকে নিয়ে কেমন সিনেমা বানিয়েছে। আমি পাঠানের ব্যাপারে অনেক কিছু বলতে চাই, তবে ২৫ জানুয়ারি অবধি অপেক্ষা করতেই হবে।’

নির্দিষ্ট দিনে হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতে মুক্তি পাবে ‘পাঠান’। হাইকোর্টের নির্দেশ মতো ছবিতে যাবতীয় পরিবর্তন এনে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সিবিএফসির কাছে জমা দিতে হবে পাঠান টিমকে।তবেই সেন্সর বোর্ড চূড়ান্ত রায় জানাবে ১০ মার্চ।

সূত্র থেকে জানা গেছে, এপ্রিলে ওটিটি প্লাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাবে পাঠান। তার আগেই প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম হবে নির্মাতারা, নিশ্চিত করেছে আদালত।তবে ছবির থিয়েট্রিক্যাল রিলিজ নিয়ে কোনোরকম বক্তব্য পেশ করেনি কোর্ট।

এই ছবিতে শাহরুখ খান গুপ্তচরের চরিত্রে। সন্ত্রাসবাদী দলের প্রাণঘাতী পরিকল্পনার হাত থেকে ভারতকে রক্ষা করাই শাহরুখের একমাত্র মিশন। তাকে সঙ্গ দেবেন দীপিকা।

আরও পড়ুন: দুরন্ত টিভিতে আরও ৪ বছর ‘সিসিমপুর‘

বক্স অফিস বিশেষজ্ঞদের দাবি, প্রথম দিনের কালেকশন ৪০ কোটি পার করবে। বিতর্ক পেরিয়ে বক্স অফিসে কেমন ফল করবে এই ছবি?

সান নিউজ/এসআই/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা