বিনোদন

শুধু টাকা নয়, মানবিকতার জন্য বিয়ে!

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে টেলিভিশন অভিনেত্রী ভি জে মহালক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রযোজক রবীন্দ্রর চন্দ্রশেখরন। এই জুটি বিভিন্ন সময় নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। নেটমাধ্যমে প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় তাদের।

আরও পড়ুন: হলিউডের ছবি রেখে সবাই বাংলা সিনেমা দেখছে

রবিন্দর চন্দ্রশেখর পেশায় প্রযোজক ও লগ্নিকারক। মূলত তামিল শিল্পজগতেই কাজ করেন। সমাজের একটা অংশের ধারণা টাকার জন্যই কলিউডের এই সুন্দরী অভিনেত্রী ‘মোটা’ প্রযোজককে বিয়ে করেছেন।

যদিও সোশ্যাল মিডিয়ায় রবিন্দর চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসা খুঁজে পান অনেকেই। তাদের বিশ্বাস, ‘ভালোবাসা সত্যিই বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না।’

বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছ। কিন্তু আমি তোমাকে এটা রাখার অনুমতি দেব।’ আরেকটা ছবিতে লিখেছিলেন, ‘জীবন খুব সুন্দর। আর তুমিই এটা সম্ভব করেছ। আমি ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছ। তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক।’

জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবিন্দর লিখেছিলেন, ‘ভালোবাসার ভালোবাসা দরকার। ভালোবাসার মহালক্ষ্মী দরকার। আমি তোমাকে ভালোবাসি আমার বউ।’ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তিরুপতি বালাজির মন্দিরে একে-অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। রবিন্দর ও মহালক্ষ্মী দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে।

আরও পড়ুন: সব রেকর্ড ভাঙতে চলেছে ‘পাঠান’!

প্রসঙ্গত, ভারতের টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় নাম মহালক্ষ্মী। ২০০০ সালে তিনি প্রথম টেলিভিশনে ডেবিউ করেন উপস্থাপক হিসেবে। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেন। একাধিক মেগা সিরিয়াল ‘অফিস’, ‘বাণী রানি’, ‘উরু কাই উসাই’-তে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিলেন। এই মুহূর্তে তিনি ‘মহারাসি’ সিরিয়ালে কাজ করছেন। অন্যদিকে, তামিল ইন্ডাস্ট্রিতে অন্যতম দাপুটে প্রযোজক রবীন্দ্রর। এরই মধ্যে বেশ কিছু হিট তামিল ছবির প্রযোজনা করেছেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা