বিনোদন

এবার মিস ইউনিভার্স গ্যাব্রিয়েল

বিনোদন ডেস্ক : এবার মিস ইউনিভার্স-২০২২ জিতলেন যুক্তরাষ্ট্রের মডেল আর’বনি গ্যাব্রিয়েল।

আরও পড়ুন: দিল্লিতে জেঁকে বসছে তীব্র শীত

শনিবার (১৫ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়। গত আসরের মিস ইউনিভার্স বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু আর বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরান।

সারা বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭১তম আসরে মুকুট জিতেছেনে এই মডেল। প্রতিযোগিতায় রানার্স আপ ঘোষণা করা হয় মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় রানার আপ ঘোষণা করা হয় মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজের নাম।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

জানা গেছে, এবারের বিজয়ী গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক।

মিস ইউনিভার্স গ্যাব্রিয়েল জানান, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তারা নিজেকে জানতে পারেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র আমাদের পুরনো বন্ধু

এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান। মাঝখানে কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এই আসরে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা