ছবি : সংগৃহিত
বিনোদন

ঢাকায় ভক্তদের মুখোমুখি শ্রীলেখা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার প্রযোজনা ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’ নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে এসেছেন তিনি।

আরও পড়ুন : শুধু টাকা নয়, মানবিকতার জন্য বিয়ে!

শ্রীলেখা মিত্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে।

চলচ্চিত্র উৎসব আয়োজক সূত্রে, রোববার (১৫ জানুয়ারি) ঢাকায় এসেছেন শ্রীলেখা।

আরও পড়ুন : হলিউডের ছবি রেখে সবাই বাংলা সিনেমা দেখছে

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী রয়েছে।

১৯ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলবেন শ্রীলেখা মিত্র। একই মিলনায়তনে ২১ জানুয়ারি দুপুর ১টায় সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে বলেও জানায় সূত্রটি।

আরও পড়ুন : সব রেকর্ড ভাঙতে চলেছে ‘পাঠান’!

শ্রীলেখার দ্বিতীয় নির্মাণ ‘এবং ছাদ’। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

তবে নির্মাতার চেয়ে অভিনয়শিল্পী হিসেবেই ওপার বাংলা ও বাংলাদেশে ব্যাপক পরিচিতি রয়েছে তার।

আরও পড়ুন : দুবাই যাত্রায় শাকিব

প্রসঙ্গত, শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল মাদারীপুর জেলার ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দেন তারা। অভিনেত্রীর জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি।

২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তার কয়েক বছর পর তার বাবার মৃত্যু হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা