বিনোদন

বীরের জন্য দোয়া চাইলেন বুবলী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব-বুবলীর সন্তান রাতারাতি স্টার কিড বনে যাওয়া বীরকে নিয়ে সবার নানান কৌতূহলের মধ্যেই তার নতুন ছবি প্রকাশ করেছেন মা বুবলী। তাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদও দিয়েছেন এই নায়িকা। চেয়েছেন দোয়াও।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

ছেলের নামে ফেসবুকে পেজ খুলেছেন বুবলী। ছবিসহ কয়েকটি পোস্টও দেওয়া হয়েছে সেই পেজ থেকে। মিলেছে তুমুল সাড়াও। রোববার (২ অক্টোবর) বীরের নতুন দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে বুবলী লেখেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য। দয়া করে তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

ছবিতে দেখা যায়, নীল রঙের পাঞ্জাবির সঙ্গে ফতুয়া পরে আছেন ক্ষুদে বীর। মাথায় টুপি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রথম দুই ঘণ্টায় বুবলীর এই পোস্টে লাইক পড়েছে প্রায় লক্ষাধিক।

আরও পড়ুন: সারিকার জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনা

এর আগে ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের পুরনো ছবি প্রকাশ করে তুমুল হইচই ফেলে দেন বুবলী। শুরু হয় সেই সন্তানের বাবাকে নিয়ে নানান জল্পনা-কল্পনা।

গত ৩০ সেপ্টেম্বর বুবলী এবং শাকিব দুজনেই জানিয়ে দেন বাবা-মা হয়েছেন তারা। প্রকাশ করেন ছেলের ছবি। জানিয়ে দেন তার নাম শেহজাদ খান বীর। এরপর থেকে বীরকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা