বিনোদন

সারিকার জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনা

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা সারিকা সাবরিনের জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মহাখালীর একটি কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সারিকা।

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা সেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। তবে পারিবারিকভাবে বিয়ের কাজটি সেরে নেওয়ার কারণে বিনোদন অঙ্গনে তাদের বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষী কাউকে জানাতে পারেননি।

তবে সারিকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের অনেকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, সজল, মীর সাব্বির, ফারজানা চুমকী, মিলা, চয়নিকা চৌধুরী, ভাবনা, খাইরুল বাসার, ফারহানা নিশো, ইভান শাহরিয়ার প্রমুখ। তারা সারিকা ও রুহির নতুন জীবনের জন্য শুভ কামনা জানান।

আরও পড়ুন: বিএনপি ভোট ডাকাতের সর্দার

চলতি বছরের ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন আহমেদ রাহিকে, যিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। রাহি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলেও তিনি গানের দল দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের সপ্তাহখানেক পর পারিবারিকভাবে বিয়ের খবর জানিয়েছিলেন সারিকা। সেই সময়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সারিকা বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি, সারা জীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’

আরও পড়ুন: পলিশ করলে চালের পুষ্টি অপচয় হয়

প্র্রসঙ্গত, ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সারিকার। পরে ২০১৪ সালে ১২ আগস্ট ব্যবসায়ী ফাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ওই সংসারে এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে সারিকার ওই সংসার ভেঙে যায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা