সংগৃহীত
বিনোদন

ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ডিসেম্বরে

বিনোদন ডেস্ক: আগামী ৫ ডিসেম্বর থেকে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারও ১ সপ্তাহ ধরে চলবে এই উৎসব। একাধিক সিনেমাহলে দেশ বিদেশের ছবি প্রদর্শিত হবে।

আরও পড়ুন: সায়ন্তিকার সাথে দেখা মিলল জায়েদের

বুধবার (৩০ আগস্ট) মুম্বাইয়ে বচ্চন পরিবারের সাথে দেখা করতে বিগ বির বাংলো ‘জলসা’য় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, ‘এবছর অমিতাভ বচ্চনকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানালাম। এছাড়াও শাহরুখ, সালমান ও অনিল কাপুরও যাবেন নিশ্চিত করেছেন। সাথে মহেশ ভাটও যাবেন।

প্রতি বছর এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে উপস্থিত থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। এবছর তাদের সাথে মঞ্চে উপস্থিত থাকবেন সালমান খান ও অনিল কাপুরও।

আরও পড়ুন: সুস্থ আছেন চিত্রনায়িকা পপি

এই প্রথমবারই সালমান খান ও অনিল কাপুরকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যাবে।

বিগত কয়েক বছর ধরেই কোভিডের কারণে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চাকচিক্যে ভাটা পড়েছে। এবছরও কোভিড পূর্ববর্তী সময়ের মতোই জাঁকজমকপূর্ণ হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা