বিনোদন

এবার সিঙ্গাপুর মাতাবেন অপু

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। পর্দায় অভিনয়ের পাশাপাশি স্টেজ শো এবং শো রুম উদ্বোধনের অনুষ্ঠানেও নিয়মিত দেখা যায় অপুকে। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন এই নায়িকা। একই কারণে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: দেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ও ‘অন্তর্জাল’

বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই। আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন ঢালিউড কুইন।

জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এ অপু বিশ্বাস। এতে তার সঙ্গে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।

আরও পড়ুন: প্রেম ভাঙ্গার কারণ জানালেন জাহ্নবী

এ বিষয়ে সাংবাদিকদের অপু জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা।

প্রসঙ্গত, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গেই প্রায় ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এছাড়া আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি অপেক্ষা রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা