ছবি: সংগৃহীত
বিনোদন

সায়ন্তিকার সাথে দেখা মিলল জায়েদের 

বিনোদন ডেস্ক: এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল- ওপার বাংলার চিত্রনায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করবেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান।

আরও পড়ুন: এবার সিঙ্গাপুর মাতাবেন অপু

খবরটির অস্বীকার করে অভিনেতা তখন বলেছিলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আলোচনায় আসার জন্যই নায়িকা এসব সংবাদ করেছেন। এমন কোনো প্রজেক্টের সাথে আমার চুক্তি হয়নি।

তিনি আরও বলেন, আসলে তারা জানে, জায়েদ খানের সাথে নাম জড়ালে ভাইরাল হতে পারবে। আলোচনায় আসার জন্য কলকাতার নায়িকা পত্রিকাকে এমনটা বলেছে।

আরও পড়ুন: দেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ও ‘অন্তর্জাল’

জায়েদ খানের এমন বক্তব্যের পর সেই সিনেমা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। এরপর আর নতুন করে কিছু শোনাও যায়নি।

বুধবার (৩০ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই সায়ন্তিকার সাথে দেখা হয় জায়েদ খানের। সেখানে তাদের দুজনকে এক ফ্রেমে দেখা গেছে।

অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্টে নায়িকার সাথে ৪ টি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে জায়েদ লিখেছেন, ‘ছায়াবাজ’।

আরও পড়ুন: ১ মিনিটের জন্য নিলেন এক কোটি!

এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও নায়িকার বাংলাদেশে আগমনে অনুমান করা যাচ্ছে, তাহলে জায়েদ খানের সাথে নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন সায়ন্তিকা। সিনেমার নাম ‘ছায়াবাজ’।

যদি এমন কিছুই হয়, তাহলে বাংলাদেশি এই অভিনেতার সাথে কলকাতার নায়িকার পর্দায় অভিনয় করার খবরই সঠিক হতে চলেছে।

আরও পড়ুন: মিনি ড্রেসে কটাক্ষের শিকার শ্রাবন্তী

সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, প্রথমে কেনো সায়ন্তিকার সাথে কাজ করার বিষয়টি অস্বীকার করেছিলেন জায়েদ খান?

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা