ছবি : সংগৃহিত
বিনোদন

সুস্থ আছেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক: দীর্ঘ সময় ধরে পর্দায় নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। নিজেকে একপ্রকার ‘নিখোঁজ’ করেই রেখেছেন তিনি।

আরও পড়ুন: সায়ন্তিকার সাথে দেখা মিলল জায়েদের

একসময় নিয়মিত এফডিসি কিংবা শোবিজ পাড়ায় দেখা মিললেও তার ঘনিষ্ঠরাও এখন পপির নাগাল পাচ্ছেন না। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না তিনি কোথায় আছেন।

গুঞ্জন মাঝে মাঝেই শোনা যায়, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। সন্তানও এসেছে তার কোলে। তাই স্বামী, সংসার আর সন্তানকে নিয়েই তার জীবন কাটছে।

সম্প্রতি পপির সহশিল্পী চিত্রনায়িকা নিপুণ তার নিখোঁজ থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন।

আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়লেন রাখি

নিপুণ জানালেন, ‘পপি যেহেতু আমাদেরও খুব পছন্দের একজন শিল্পী, আমারও খুব পছন্দের একজন মানুষ। তার আপডেট বলতে এতটুকু বলতে পারবো, নির্বাচনের সময় আসলেই ও যোগাযোগ করেছিল। ভালো আছে, সুস্থ আছে। এতটুকুই বলতে পারবো। এর বেশি কিছু বলতে পারবো না।’

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নিপুণ অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘অপলাপ’র প্রিমিয়ার ছিল। সেখানে হাজির হয়েই তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: কটাক্ষের শিকার অভিনেত্রী মাহি

প্রসঙ্গত, পপির আড়াল থাকার কারণে কয়েকটি সিনেমা আটকে আছে। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা