অনন্য মামুনকে কান ধরে উঠাবো বসাবো
বিনোদন

অনন্য মামুনকে কান ধরে উঠাবো বসাবো

সান নিউজ ডেস্ক: নির্মাতা অনন্য মামুনকে সামনে পেলে কান ধরে ওঠবোস করাবেন অভিনেতা অনন্ত জলিল। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে ক্ষিপ্ত হয়ে অনন্ত জলিল এমনটাই বলে উঠলেন। অনন্ত বলেন, ‘সমালোচনা যদি আমার সামনে কোনওদিন করে, আর আমার চোখে পড়ে ওকে (অনন্য মামুন) তো আমি কান ধরে উঠাবো বসাবো…। ’

আরও পড়ুন: বিক্ষোভের মুখে পালালেন রাজাপাকসে

অনন্ত জলিলের হাত ধরে ২০১২ সালে ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান অনন্য মামুন। এরপর তেমন ব্যবসায়িক সফল সিনেমা উপহার দিতে না পারলেও সমালোচনা ও বিতর্কে বরাবরই সবাইকে টেক্কা দিতে পেরেছেন বলা যায়।

জড়িয়েছেন মানবপাচারসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে। কাজ করিয়ে সময়মতো শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

বর্ষার সঙ্গে অনন্ত জলিলের সংসার ভাঙার প্ররোচণাকারী হিসেবেও অনন্য মামুন বিতর্কে ছিলেন অনেকদিন। অনন্তই করেছিলেন সেই অভিযোগ।

এবার তিনি তার হাতেগড়া পরিচালক অনন্য মামুনকে বিতর্কিত মন্তব্যের জন্য কড়া জবাব দিলেন। তিনি সামনে পেলে অনন্য মামুনকে কান ধরে উঠবস করানোর কথা প্রকাশ্যেই এক টিভি টকশোতে উল্লেখ করেছেন।

ঘটনার সূত্রপাত এবারের ঈদের সিনেমাকে কেন্দ্র করে।

আসন্ন পবিত্র ঈদুল আজহায় অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমা মুক্তি পাবে। ‘সাইকো’ সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে অনন্য মামুন অনন্ত জলিলের সিনেমার ১০০ কোটি টাকা বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি নানা ইঙ্গিতে অনন্তের সমালোচনাও করেছেন।

সেই জবাবে এক টেলিভিশন টকশোতে অনন্ত জলিল বলেছেন, ‘অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি। ওর পরিচালক সমিতির সদস্য হওয়ার ফি এক লাখ ৬০ হাজার টাকা আমি দিয়েছি।

আরও পড়ুন: সবার জন্য বয়ে আনুক কল্যাণ

অনন্তের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অনন্য মামুনের কোনো জবাব পাওয়া যায়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা