শাহরুখ-কাজল
বিনোদন

ফের শাহরুখ-কাজল জুটি

বিনোদন ডেস্ক: বলিউডের সফল পরিচালক করণ জোহরের হাত ধরে আবারও জুটি বাঁধছেন শাহরুখ-কাজল। তবে তারা পুরো ছবিতে থাকছেন না। ছবির একটি গানে রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে এ জুটিকে। খুব শিগগির মুম্বাইয়ের একটি স্টুডিওতে এ গানের শুটিং হবে।

আরও পড়ুন: বিশ্ববাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, করণ জোহর ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। কারণ এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবার তিনি পরিচালনায় ফিরছেন। তার পরিচালিত শেষ ছবি ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।

জানা গেছে, বর্তমানে শাহরুখ ব্যস্ত রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমার শুটিং নিয়ে। একই সঙ্গে করছেন ‘আটলি’ সিনেমার কাজও। কাজলের হাতে আপাতত তেমন কোনো কাজ নেই। পরিচালক করণ জোহরের সঙ্গে বন্ধুত্বের কারণেই শাহরুখ-কাজল ‘রানি অউর রকি কী প্রেম কাহানি’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন। ছোট হোক কিংবা বড় চরিত্র, শাহরুখ-কাজল জুটি পর্দায় এলেই তৈরি হয় ম্যাজিক। আর সেই ম্যাজিক দেখার জন্য ভক্তরা অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা