দর্শকের ভালোবাসার অপেক্ষায় সিয়াম-পূজা
বিনোদন

দর্শকের ভালোবাসার অপেক্ষায় সিয়াম-পূজা

বিনোদন ডেস্ক : সিয়াম আহমেদ ও পূজা চেরি ঢাকাই সিনেমার এ প্রজন্মের হালের সফল জুটি। তাদের ‘পোড়ামন ২’ ও ‘দহন’ হয়েছে দর্শকনন্দিত। এবার তারা আসছেন ‘শান’ নিয়ে। ঈদে দেশজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

পুলিশ অ্যাকশন ঘরানায় বড় আয়োজনে নির্মিত হয়েছে এই সিনেমা। নির্মাণ শেষ হয়েছিল বহু আগেই। তবে করোনার কারণে মুক্তি পেতে বিলম্ব। অবশেষে দীর্ঘ তিন বছরের জার্নি শেষ করে বড় পর্দায় আসছে ‘শান’।

জানা গেছে, দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমাটি। খবরটি জানিয়েছেন নায়ক সিয়াম। হল লিস্টের ছবি শেয়ার করে তিনি ভক্তদের আহ্বান জানিয়েছেন সিনেমাটি দেখার জন্য।

সিয়াম বলেছেন, “অপেক্ষার পালা শেষ। এসে গেছে শানের হল লিস্ট। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সিনেমা হলের তালিকা অনুযায়ী মোট ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শান’। দেশের শীর্ষস্থানীয় সব হলেই মুক্তি পাচ্ছে এটি।”

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

দর্শকের উদ্দেশ্যে সিয়াম বলেছেন, ‘এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হবার জন্য আমরা অপেক্ষা করছি।

আশা করছি সেই ভালোবাসা আপনারা আমাদের দেবেন, শানকে দেবেন। সবাইকে ঈদ-উল ফিতরের আগাম শুভেচ্ছা!’

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

‘শান’ সিনেমায় সিয়াম আহমেদ ও পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

সিনেমাটির কাহিনী লিখেছেন আজাদ খান। তার সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা