জ্যাকুলিনের সম্পত্তি বাজেয়াপ্ত
বিনোদন

জ্যাকুলিনের সম্পত্তি বাজেয়াপ্ত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ভারতের আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তারকার ৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সংস্থাটি।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর জ্যাকুলিনকে দামি উপহার দিয়েছেন। এই উপহারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইডি জ্যাকুলিনের ৭.২৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে ৭.১২ কোটি রুপি হলো এফডি। ইডির অনুমান, সুকেশ প্রতারণার টাকা থেকে জ্যাকুলিনকে ৫ দশমিক ৭১ কোটি রুপি দিয়েছিলেন।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

জানা গেছে, জ্যাকুলিনকে দেওয়া উপহারের তালিকায় রয়েছে গয়না, ৫টি ব্যাগ, ঘড়ি, চিনামাটির পাত্র, ৪ টি পার্সিয়ান বিড়াল (একটির মূল্য ৯ লাখ রুপি) এবং ৫২ লাখ রুপি মূল্যের ঘোড়া। এ ছাড়াও জ্যাকুলিনের বোনকে বিএমডব্লিউ ও তার মাকে প্রায় দেড় কোটি রুপি মূল্যের একটি গাড়িসহ মোট ১০ কোটি রুপির উপহার দিয়েছেন প্রতারক সুকেশ।

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

জ্যাকুলিন এর আগে একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তিনি জানান, তদন্তের প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবেন। শুরুতে অবশ্য সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন ‘বচ্চন পাণ্ডে’ খ্যাত এই অভিনেত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা