সে সময় ঘণ্টার পর ঘণ্টা শুধু কাঁদতাম
বিনোদন

সে সময় ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম

বিনোদন ডেস্ক : করোনা মহামরির সময় চলমান লকডাউনে যখন জনজীবন বিপর্যস্ত, তখনই জীবনের কঠিন সত্যের সম্মুখীন হন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। রিপোর্টে ধরা পড়ে শরীরে বাসা বেঁধেছে কঠিন মরণব্যাধি ক্যান্সার।

আরও পড়ুন : গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয়ের বোন প্রিয়া সেই খবর ভাইকে দিয়েছিলেন। ক্যান্সারের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে যায় অভিনেতার। তার পরিবার ও তাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে ভেঙে পড়েন সঞ্জয়।

কিংবদন্তি অভিনেতা ক্যান্সার ধরা পড়ার মুহূর্তের কথা স্মরণ করে বলেন, সেই সময় ঘণ্টার পর ঘণ্টা শুধু কাঁদতাম আর ভাবতাম আমার অবর্তমানে কী হবে আমার স্ত্রী ও সন্তানের।

কিন্তু সঞ্জয় বুঝেছিলেন হেরে গেলে হবে না, এ যুদ্ধ তাকে জিততেই হবে। তাই তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন। কেমোথেরাপির অনেক সাইড অ্যাফেক্টের কথা অভিনেতাকে তার ডাক্তার বলেছিলেন; কিন্তু সঞ্জয় বলেছিলেন যে তিনি সব বাধা পার করবেন।

আরও পড়ুন : আফগানে পাকিস্তানী বিমান হামলায় নিহত ৪৭

প্রসঙ্গত, ২০২০ সালে ৪ আগস্ট ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে সঞ্জয় দত্তের। তার কিছু দিন পরই সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় লিখেছিলেন— ‘গত কিছু সপ্তাহ তার ও তার পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। কিন্তু ওই যে কথায় আছে— ভগবান সবসময় শক্তিশালী সেনাকেই কঠিন যুদ্ধের সম্মুখীন করেন। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি সেই যুদ্ধে জয়লাভ করলাম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা