নুসরাত ফারিয়া
বিনোদন

ভাতের জন্য পরিশ্রম করি

সান নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, ভাতের জন্য পরিশ্রম করি। কিন্তু ভাত খেতে পারি না। এটা লেখার পর হ্যাশট্যাগ দিয়ে লেখেন অ্যাকট্রেস লাইফ।

আরও পড়ুন: কক্সবাজারে মোরশেদ হত্যায় গ্রেফতার ৫

নায়িকাদের মতো ফিগার বলে একটা কথা খুব প্রচলিত আছে। সাধারণ মানুষের ধারণায় নায়িকা মানেই ছিপছিপে গড়ন। নায়িকার শরীরে কোথাও কোনো মেদ উঁকিঝুঁকি দিতে পারবে না। নায়িকাদের মতো সুন্দর ফিগারের অধিকারী সবাই হতে চান। তবে এর পেছনে যে ত্যাগ তা অনেকেই হয়তো করতে চাইবেন না। ফিটনেস ঠিক রাখতে নায়িকাদের খাবার গ্রহণে খুবই সতর্ক থাকতে হয়।

তেমনি নিজের ফিটনেস সম্পর্কে বেশ সচেতন ফারিয়া। তিনি নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়ামাগারে ঘাম ঝরান। ডায়েটেবান্ধব খাদ্যতালিকা অনুসরণ করেন। যে তালিকায় ভাত নেই বললেই চলে।

নুসরাত ফারিয়া দুই বাংলার ছবিতেই নিয়মিত অভিনয় করছেন। জানা গেছে, ফারিয়া বর্তমানে কোলকাতায় অবস্থান করছেন। সেখানে বেশ কিছু স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। শুরু করবেন বিজ্ঞাপনের কাজও।

এর বাইরে সম্প্রতি দ্য বক্স নামের একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ শেষ করেছেন ফারিয়া। গত ৮-১০ এপ্রিল তিনদিন অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা