দীপিকা পাড়ুকোন
বিনোদন

চুপ ছিলাম বলেই সম্পর্কটা আছে

বিনোদন নিউজ ডেস্ক : বলিউড রাজ্যে বিতর্ক নতুন কিছু নয়। জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মার বিরোধে জড়ানোর বিষয়ে মন্তব্য করে দীপিকা বলেছেন ‘আমি চুপ ছিলাম বলেই সম্পর্কটা টিকে আছে’।

আরও পড়ুন : আজ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসছে ইসি

বিগত কয়েকবছর আগে দীপিকা ও আনুশকা শর্মার মধ্যে তুমুল এক দ্বন্দ্ব তৈরি হয়। অবশ্য এই দ্বন্দ্বের মূল কারণ গণমাধ্যমও জেনেছে অনেক পরে ।

একটি বহুজাতিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সংযুক্তি নিয়েই মূলত তাদের বিরোধের সূত্রপাত। দীপিকা তার নির্ধারিত পারিশ্রমিক চাইলে কোম্পানি মৌখিকভাবে রাজী হয়ে গেলেও আনুশকা নিজের বাজারদর থেকে কমিয়ে কোম্পানিকে অফার করেন।

ফলে দীপিকার কাজটি অনায়াসে চলে যায় আনুশকার ঘরে। ব্যাকডোর দিয়ে এইভাবে কাজ হাতিয়ে নেবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি দীপিকা। এরপর দুজনার মুখ দেখাদেখি বন্ধ ছিল বহুদিন।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে তিন হাজার মৃত্যু

এদিকে দীপিকা প্রসঙ্গে আনুশকা বিভিন্ন গণমাধ্যমে দুয়েকটা টিপ্পনি কাটলেও একেবারেই মুখে কুলুপ এঁটেছিলেন দীপিকা পাড়ুকোন।

অপরদিকে দীপিকার মুখ থেকে একটি কূটতর্কও বের করতে পারেননি আনুশকার বিরুদ্ধে সাংবাদিকেরা। ফলে বছর কয়েক পরে দীপিকার সাথে আনুশকার রাগ ক্ষোভের বরফ গলতে শুরু করে।

আরও পড়ুন : আরও কমল সোনার দাম

দীপিকা সেই ঘটনাকে উল্লেখ করেই বলেন, আমি ঐসময় চুপ না থাকলে হয়ত আনুশকার সাথে আমার চিরদিনের জন্য সম্পর্কটাই নষ্ট হয়ে যেত। আমি তা করতে চাইনি। অন্যদিকে নিজের ভুল স্বীকার করে দীপিকার এই চুপ থাকার বিষয়টি প্রশংসা করেন আনুশকা।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা