ছবি- সংগৃহিত
বিনোদন

২০ বছর পর বেতারে মিলন

বিনোদন ডেস্ক: আজ থেকে প্রায় বিশ বছর আগে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত হন অভিনেতা আনিসুর রহমান মিলন। কিন্তু বেতারের কোনো নাটকে অভিনয় করেননি তিনি। এতদিন পর এবার বেতারের নাটকে অভিনয় করলেন তিনি।

‘সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে’ শিরোনামের নাটকটি রচনা করেছেন তারেক মঞ্জুর এবং প্রযোজনা করছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী

এতদিন বেতারের নাটকে কোন কাজ না করার কারণ ব্যাখ্যা করে মিলন বলেন, ‘২০০২ সালে বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হই। কিন্তু সময়ের কারণে কাজ করা হয়ে উঠেনি। এবার সময় পেলাম তাই বেতারের জন্য একটা নাটকে কাজ করলাম। নাটকটিতে আমি সূত্রধর চরিত্রে অভিনয় করছি। বেতারে ইন্টারভিউ দিয়েছি, টকশোগুলোতে কথা বলেছি। কিন্তু এই প্রথম নাটকে কাজ করে অনেক ভালো লাগছে।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এটা নতুন চ্যালেঞ্জ, আমরা সাধারণত যেভাবে অভিনয় করি তেমনটা ছিল না। এইখানে কণ্ঠ দিয়ে সবকিছু করতে হয়। আশা করছি, নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা