ছবি- সংগৃহিত
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দান করলেন ডলি

বিনোদন ডেস্ক: সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য সংস্থা কর্তৃক প্রাপ্ত সম্মাননা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে দান করেছেন বরেণ্য ও জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর।

বুধবার (১৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার ফিল্ম আর্কাইভের মহাপরিচালকের কাছে হস্তান্তর করেন ডলি জহুর। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এসব তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অভিনেত্রী ডলি জহুরের জীবন ও কর্ম নিয়ে একটি ডকুমেন্টেশন তৈরি করে সংরক্ষণ করবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম গবেষণার জন্য ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: এবার বানসালির সিনেমায় আল্লু আর্জুন!

১৯৫৫ সালের ১৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন ডলি জহুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াকালীন মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হন। তারপর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বরেণ্য এই অভিনেত্রী।

ডলি জহুর টেলিভিশন নাটকের পাশাপাশি প্রায় দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে দারিদ্র্যপীড়িত রোকেয়ার অবরুদ্ধ জীবনের পোড়খাওয়া এক নারীর চরিত্রে মর্মস্পর্শী অভিনয় করে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা