বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

সান নিউজ ডেস্ক: ২০২০ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (চলচ্চিত্র-১) এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বরাবরের মতো এ বছরও সেরা অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, পরিচালকসহ মোট ২৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।

সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে দ্বৈতভাবে পুরস্কার পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘গোর’ এবং ‘বিশ্বসুন্দরী’। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ‘আড়ং’ ও শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।

আরও পড়ুন: পরীকে ভালোবাসা জানিয়ে যা বলেছেন রাজ

‘গোর’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত হোসেন আর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন একই ছবির অভিনেত্রী রোজালিন দীপান্বিতা মার্টিন। বিশ্বসুন্দরী সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ।

শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠছে ফজলুর রহমান বাবুর হাতে। তিনি পুরস্কার পাচ্ছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী অপর্ণা ঘোষ ‘গণ্ডি’ ছবির জন্য পুরস্কার পাচ্ছেন। ‘বীর’ চলচ্চিত্রের জন্য পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

গণ্ডি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। শিশুশিল্পী ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পাচ্ছে ‘আড়ং’ ছবিতে অভিনয় করা মো. শাহাদৎ হাসান বাঁধন।

এছাড়া শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বেলাল খান, শ্রেষ্ঠ গায়ক মো. মাহমুদুল হক ইমরান, শ্রেষ্ঠ গায়িকা যুগ্মভাবে দিলশাদ নাহার (কনা) ও সোমনূর মনির কোনাল, শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল এবং শ্রেষ্ঠ সুরকার হিসেবে মো. মাহমুদুল হক ইমরান পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘গোর’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত হোসেন। ‘গণ্ডি’ ছবির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পাচ্ছেন ফখরুল আরেফীন খান। ‘গোর’ ছবির জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে মো. শরিফুল ইসলাম ও শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে পুরস্কার পাচ্ছেন উত্তম কুমার গুহ।

এছাড়াও ‘গোর’ ছবির জন্য যুগ্মভাবে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পাচ্ছেন পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ (নিয়াজ)। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জায় এনামতারা বেগম ও শ্রেষ্ঠ মেক-আপম্যান হিসেবে পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ আলী বাবুল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা