ছবি- সংগৃহিত
বিনোদন

বিয়ে করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসতে চলছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ নিজেই বিয়ের ডিজিটাল আমন্ত্রণপত্রের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ।

সেখানে লেখা রয়েছে, ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি- প্রসেনজিৎ weds ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চ্যাটার্জি। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটালপত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।- বিনীত, বিনীতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যেকোনো বিষয়ে খোঁজ নিতে লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

প্রসেনজিতের এমন পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকের চোখ ছানাবড়া! হচ্ছেটা কী? প্রশ্ন ঘুরছে সবার মনে।

আসল ঘটনা হলো, টলিউডের জনপ্রিয় এই জুটি দীর্ঘদিন পর আবার রূপালী পর্দায় ফিরছেন। সিনেমার নাম- ‘প্রসেজিৎ weds ঋতুপর্ণা’। আর সেই সিনেমার প্রচারেই এমন অভিনব ঘোষণা দিয়েছেন অভিনেতা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা