বিনোদন

গঙ্গায় ভেসে গেল সুশান্তের অস্থি

বিনোদন ডেস্ক :

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ চিহ্ন ভাসিয়ে দেয়া হলো গঙ্গায়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এক বুক যন্ত্রণা নিয়ে গঙ্গায় একমাত্র ছেলের অস্থি ভাসিয়ে দিলেন বাবা কেকে সিং।

এর আগে বুধবার (১৭ম জুন) মুম্বাই থেকে ছেলের 'অস্থি কলস' নিয়ে মুম্বাই থেকে পাটনা ফেরেন কেকে সিং ও সুশান্তের পরিবারের অন্য সদস্যরা।

আজ নির্ধারিত সময়ে ছোট্ট একটি নৌকায় সুশান্তের পরিবারের কয়েকজন আনুষ্ঠানিকতা সারতে চলে যান গঙ্গার মাঝখানে। সেখানে সুশান্তের বাবা ছাড়াও ছিলেন দুই বোন মিতু ও শ্বেতা।

সুশান্তের পারিবারিক ধর্মীয় রীতিনীতি মেনেই অস্থি বিসর্জনের আনুষ্ঠানিকতা সারেন তারা। করোনা সংকটের সময় প্রশাসনিক সব নিয়মও মেনে চলছে পরিবার।

সোমবার মুম্বাইয়ে ভিলে পার্লের পবন হংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সুশান্তের। তার মুখাগ্নি করেন বাবা কেকে সিং। হাজির ছিলেন দুই দিদি, কাকা এবং বলিউড ইন্ডাস্ট্রির হাতে গোনা বন্ধুরা।

সুশান্তের শেষকৃত্যে হাজির ছিলেন একতা কাপুর, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, বিবেক ওবেরয়, রণবীর শোরের মতো কয়েকজন বলিউড তারকা। অবশ্য তাদের অনেকেই শ্মশানের ভেতরে ঢুকতে পারেননি।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন।

পাটনা থেকে মুম্বাইয়ে এসে বলিউডে গড়ে তুলেছিলেন নিজের জায়গা। তারপর সব ছেড়ে ৩৪ বছরেই চলে গেলেন অনন্তকালের যাত্রায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা