বিনোদন

বরিশালের গৌরাঙ্গ যেভাবে বলিউডের মিঠুন

বিনোদন ডেস্ক:

বরিশালে জন্ম নেয়া সুপারস্টার মিঠুন চক্রবর্তী একসময় কাঁপান টালিগঞ্জ তারপর পা দেন বলিউডে।

কিন্তু বলিউডে তার সফরটা মোটেও সহজ ছিল না। নানা চড়াই-উতড়াইয়ের মধ্য দিয়ে এখনো একই ভাবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন মিঠুন চক্রবর্তী।

১৯৫২ সালের ১৬ জুন বড়িশালে জন্ম মিঠুন চক্রবর্তীর। তার পারিবারিক নাম গৌরাঙ্গ চক্রবর্তী। বাবা বসন্ত কুমার চক্রবর্তী ও মা শান্তিরানী চক্রবর্তীর সঙ্গে একসময় কলকাতায় স্থায়ী হন। ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে শিক্ষা জীবন শুরু করে পরবর্তীতে কলকাতার স্কটিশচার্চ কলেজ থেকে কেমেস্ট্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন মিঠুন।

এক সময়ে মিঠুন চক্রবর্তীকে অমিতাভ বচ্চন এবং রেখার স্পট বয় হিসেবে কাজ করতে হয়েছিল। তিনি অমিতাভ-রেখার ব্যাগ বয়ে নিয়ে যেতেন। পরে তিনি এই দুই সুপারস্টারের সঙ্গে অভিনয়ও করেন রুপালি পর্দায়।

মিঠুন চক্রবর্তী চলচ্চিত্রে পা রাখেন ‘মৃগয়া’ চলচ্চিত্রের মাধ্যমে। সেই সিনেমার পরিচালক ছিলেন প্রখ্যাত পরিচালক মৃণাল সেন। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও জেতেন মিঠুন। তারপরও তাকে সংগ্রাম চালিয়ে যেতে হয়েছিল। সিনেমায় ছোটোখাটো চরিত্র পেতেন।

১৯৭৮ সালে তার অভিনীত ছবি ‘মেরা রক্ষক’ সুপারহিট হয়। ১৯৮২ সালে ‘ডিস্কো ডান্সার’-এর মাধ্যমে তিনি প্রবল খ্যাতি লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও বহু মানুষের মন জয় করে নিয়েছিলেন। বলিউডের একের পর ছবিতে দাপটের সঙ্গে কাজ করে যেতে থাকেন।

টালিউডের জনপ্রিয় নায়কের মর্যাদা পেয়েছেন তিনি। একাধারে অভিনয় করেছেন তামিল এবং তেলুগু ছবিতে। তিন বার ভারতের জাতীয় পুরস্কারও জিতে নেন এই সুপারস্টার। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও সমানতালে কাজ করে যাচ্ছেন মিঠুন।

অভিনেতা ছাড়াও মিঠুন একজন সফল ব্যবসায়ী। বর্তমানে কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোরের বাসিন্দা তিনি।

মিঠুন ভারতের বিভিন্ন জায়গায় হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত। ওটি, দার্জিলিং, শিলিগুড়ি, কলকাতা, তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে তার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা