সুশান্তের, মৃত্যুর, নতুন, মোড়, উদ্ধার, ৫, ডায়রি!,
বিনোদন

সুশান্তের মৃত্যুর নতুন মোড়, উদ্ধার ৫ ডায়রি!

বিনোদন ডেস্ক:

বলিউডে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পায় সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে বলিউডে এবার বড় ধরনের ধাক্কা লেগেছে। এই অভিনেতার তদন্তের স্বার্থে এবার বড় পদক্ষেপ নিচ্ছে মুম্বাই পুলিশ।

জানা গেছে, সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে ৫টি ডায়রি উদ্ধার করা হয়েছে। ওই ডায়রিগুলি দেখে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হবে।

পাশাপাশি, মৃত্যুর আগে গত ১০ দিন ধরে সুশান্ত যাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদেরও নোটিশ পাঠানো হবে। তদন্তের স্বার্থেই ওই ব্যক্তিদের নোটিশ পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে।

বন্ধু বান্ধব থেকে পরিবার কিংবা ইন্ডাস্ট্রির লোকজন, মৃত্যুর আগে সুশান্ত যাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এসবের সঙ্গে সুশান্তের শেষ সিনেমা দিল বেচারা-র পরিচালক মুকেশ ছাবরাকেও পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে।

গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা সামনে উঠে এলেও, কেন অভিনেতা ওই পদক্ষেপ নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই। সেই কারণেই সুশান্তের চিকিতসক, পরিবারের লোক, কাছের বন্ধুদের পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর।

এসবের পাশাপাশি মুম্বই পুলিস ইতোমধ্যেই ইন্ডাস্ট্রির ৫ প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠিয়েছে। বলিউডের বেশ কয়েকজন বড় প্রযোজক এং পরিচালককেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সুশান্ত কেন আত্মহত্যা করলেন! পরিস্থিতির চাপে পড়েই কি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি, এমন বেশ কিছু বিষয় ভাবাচ্ছে পুলিসকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা