বিনোদন

শাহরুখের সঙ্গে কথা বলতেও অ্যাপয়েন্টমেন্ট লাগে আরিয়ানের

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ানকে গ্রেফতারের পর গত দুই দিন দীর্ঘক্ষণ ধরে জেরা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। সেই জেরার বেশকিছু অংশ প্রকাশ্যে এসেছে।

এক শীর্ষ স্থানীয় ইংরেজি পত্রিকার খবর অনুযায়ী, চার পাতার বয়ানে অনেক কিছু বলেছেন আরিয়ান। বয়ানে এই তারকাপুত্র বলেছেন, আমার বাবা শাহরুখ খান অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন। এই মুহূর্তে একসঙ্গে তিনটি ছবির শুটিং করছেন উনি। আর বাবা এতটাই ব্যস্ত যে অনেক সময় ওনার সঙ্গে দেখা করার জন্য ম্যানেজার পূজার কাছে আমায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।

আরিয়ান খানের বিরুদ্ধে আদালতে বেশ কিছু প্রমাণ পেশ করেছে এনসিবি। এনসিবি আদালতকে জানিয়েছে যে আরিয়ানের মুঠোফোন থেকে বেশ কিছু আপত্তিকর ছবি আর হোয়াটসঅ্যাপ চ্যাট তারা উদ্ধার করেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্থিক লেনদেনের উল্লেখ আছে। আর এই আর্থিক লেনদেনের চ্যাট থেকে এনসিবি জানতে পেরেছে, যুক্তরাজ্য আর দুবাইয়ে মাদক নিয়েছেন আরিয়ান।

খবর অনুযায়ী, আদালতে শুনানির সময় নাজাল স্প্রে চেয়েছিলেন আরিয়ান। তাঁকে তা দেওয়া হয়েছে। এনসিবির হেফাজতে আরিয়ান, মুনমুন, আরবাজ ছাড়া আরও পাঁচ অভিযুক্ত আছেন। এনসিবি আদালতকে জানিয়েছে যে তাঁদের সবাইকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে এনসিবির হেফাজতে থাকতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা