বিনোদন

জ্যাভির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: তামিল সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি মারা গেছেন। শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তিনি তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। খবর ইন্ডিয়া গিলটজ।

জানা গেছে, উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন জ্যাভি। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ছিলেন। হতাশায় নিমজ্জিত হয়েই তিনি মৃত্যুতে মুক্তি খুঁজে নিলেন।

এর আগে ২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন এ নায়িকা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হয়েছিলেন সেই ফটোগ্রাফার।

জানা গেছে, অভিনেত্রীর মৃত্যু রহস্য উদঘাটনে ওই ফটোগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা