বিনোদন

নুসরাতের ‘নতুন শুরু’

বিনোদন ডেস্ক: কয়েকদিনের মধ্যেই মা হবেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। মা হওয়ার আনন্দ তার সব পোস্টেই দৃশ্যমান। সে আনন্দের কথা এবার ঘোষণা করলেন সাংসদ- অভিনেত্রী। এতোদিন নুসরাত তার গর্ভের সন্তানের বাবার পরিচয় বা তার অন্তঃসত্ত্বা থাকাকালীন দিনগুলোর কথা বলেননি। এবার আর সেই আনন্দ ধরে রাখতে পারলেন না নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে মাতৃত্বাকালীন আভা ঝরে পড়ছে অভিনেত্রীর চোখে-মুখে। রোববার (২২ আগস্ট) ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন নুসরাত। কার্টুনের ছাপ তার পোশাকে।

ছবির নিচে তিনি লিখেছেন, সুন্দর দিনগুলোর দিকে এগোচ্ছি। তার নিচে হ্যাশট্যাগে লেখা, ‘নতুন শুরু’, ‘নতুন ভূমিকা’, ‘সামনের সেই দিনগুলির দিকে তাকিয়ে’, ইত্যাদি। ক্যাপশন এবং হ্যাশট্যাগে স্পষ্ট, মায়ের ভূমিকায় নিজেকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন নায়িকা।

অন্যদিকে একই সময়ে অনুরাগীদের ‘হ্যাপি সান ডে’ উইশ করতে হাসিমুখে জিন্স প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে পোজ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। পরনে সাদা রঙে আঁকিবুঁকি টি-শার্ট, মাথায় টুপি পরে পোজ দিতে দেখা গেল নায়ককে।

শুরু থেকেই জল্পনা, নুসরাতের অনাগত সন্তানের বাবা যশ। তাই সন্তানের জন্মের দিন কয়েক আগে তার দিকে নজর অনুরাগীদের। দু’জনের ছবি দেখে মনে হচ্ছে, তারা সম্ভবত একই জায়গায় রয়েছেন। কিন্তু প্রতি বারের মতো এবারও আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন তারা।

অন্তঃসত্ত্বা নুসরাতকে কতখানি আগলে রাখছেন যশ দাশগুপ্ত, সেটা বুঝতে বাকি নেই অনুরাগীদের। এখন টালিপাড়ার ‘টক অব দ্য টাউন’ যশ-নুসরাত। মরুভূমির চোরাবালিতেই নতুন জীবনের রসদ খুঁজে নিয়েছিল যশরত আর এখন একান্তে সময় কাটাচ্ছেন তারা।

২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত। তুরস্কের বোদরুমে হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। নিখিলের থেকে আলাদা হওয়ার পর নুসরাত দাবি করেছিলেন, নিখিলের সঙ্গে তার বিয়ে হয়নি। লিভ টুগেদারে ছিলেন তারা। জল ঘোলা হওয়ার পর সংবাদমাধ্যমে বিবৃতি পাঠানোর মাধ্যমে এ দাবি করেছিলেন নুসরাত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা