বিনোদন

২০ আগস্ট মুক্তি পাচ্ছে ‘বিনিসুতোয়’

বিনোদন ডেস্ক : আগামী ২০ আগস্ট মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিনিসুতোয়’। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর সিনেমাটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। সেখানকার একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

তার আগে রোববার (১৫ আগস্ট) রাত ৯টায় উন্মুক্ত করা হবে সিনেমাটির ট্রেলার। এ উপলক্ষে একই সময়ে একটি অনলাইন আড্ডার আয়োজন করেছে আনন্দবাজার অনলাইন। যেখানে অংশ নেবেন সিনেমাটির অভিনয়শিল্পী জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী এবং পরিচালক অতনু ঘোষ।

সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এতে কাজলের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া।

জানা যায়, সিনেমাটির গল্পে কাজল ও শ্রাবণীর দেখা হয় একটি রিয়্যালিটি শোতে। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একদিন দুর্ঘটনায় পড়েন শ্রাবণী, তখন কাজল তাকে দেখাশোনা করেন। এমন মানবিক সম্পর্কের জটিল বিষয় কীভাবে গাঁথা হয় সেটাই তুলে এনেছেন পরিচালক।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটির একটি গানেও কণ্ঠ দিয়েছেন জয়া।

উল্লেখ্য, অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমায় প্রসেনজিতের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। পেয়েছেন একাধিক পুরস্কারও।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা