বিনোদন

এখন থেকে অভিভাবকহীন ব্রিটনি

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের আইনি অভিভাবকত্ব ছাড়লেন তার বাবা জেমি স্পিয়ার্স। বৃহস্পতিবার (১২ আগস্ট) আদালতের একটি নথির ওপর ভিত্তি করে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

কিছুদিন আগে আদালতে ব্রিটনি তার বাবার বিরুদ্ধে অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন। শুধু তাই নয়, ব্রিটনির অভিযোগ, ব্যক্তিগত জীবনও দুর্বিষহ করে তুলেছেন তার বাবা। সেই মামলার রায় এখনো হয়নি। তার আগেই মেয়ের আইনি অভিভাবকত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন ব্রিটনির বাবা। দীর্ঘ ১৩ বছর পর এই দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন।

২০০৭ সালে স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ব্রিটনি। সে সময় মেয়ের ব্যক্তিগত জীবন ও অর্থ-সম্পত্তি দেখাশোনার জন্য আইনি তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন বাবা জেমি স্পিয়ার্স।

কিন্তু এই অভিভাবকত্ব ক্রমেই ব্রিটনির কাছে অমানবিক হয়ে ওঠে। তিনি আদালতের দ্বারস্থ হন, বাবার বিরুদ্ধে অর্থ অপব্যহারের অভিযোগ এনে অভিভাবকত্ব থেকে মুক্তি চান। শুধু তা–ই নয়, একে অমানবিক ও নিপীড়নমূলক বলেও উল্লেখ করেন। বাবার হাত থেকে মুক্তি না দিলে গান ছেড়ে দেওয়ার হুমকিও দেন।

যদিও শুরু থেকেই গায়িকার বাবা এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। মামলা চলাকালে ব্রিটনির পক্ষে দাঁড়ান তার ভক্তরা। হ্যাশট্যাগ ফ্রিব্রিটনি প্রচারণার মাধ্যমে বিষয়টিকে আর গুরুত্বপূর্ণ করে তোলেন তারা। সাবেক প্রেমিক জাস্টিন টিম্বারলেকসহ আরও অনেকেও দাঁড়ান ব্রিটনির পক্ষে।

তবে ব্রিটনির সব অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা। তার মতে, তিনি যা করেছেন, মেয়ের ভালোর জন্যই করেছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা