বিনোদন

তরুণ নির্মাতা সাজ্জাদ সনি আর নেই

নিজস্ব প্রতিবেদক: তরুণ নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের দুইবারের অর্থ সম্পাদক সাজ্জাদ সনি (৩৭) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৫ আগস্ট) আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, সনির হঠাৎ মৃত্যুতে আমরা সবাই হতভম্ব হয়ে পড়েছি। মনে হচ্ছে আমার হাত দুটো আর সঙ্গে নেই।

মৃত্যুকালে সাজ্জাদ সনি মা, এক ভাই, এক বোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অবিবাহিত।

সাজ্জাদ সনির মৃত্যুতে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডসহ শোবিজের অনেক শিল্পী-নির্মাতা-সংগঠনের ফেসবুক দেয়াল হয়ে উঠেছে শোকবই।

ডিরক্টরস গিল্ড জানায়, রবিবার (১৫ অগাস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সাজ্জাদ সনির মরদেহ রাখা হয়েছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। বেলা ১২টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে সাজ্জাদ সনির নিজ এলাকা নিকুঞ্জ ২, (খিলক্ষেত)-এর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে বনানী গোরস্থানে দাফন করার কথা রয়েছে।

সাজ্জাদ সনির নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে নাগর, আজও কাঁদায়, কেউ কথা রাখেনি প্রভৃতি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা