বিনোদন

বিরল রেকর্ড গড়লেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : যখন অভিনয় শুরু করেছিলেন, তখন তার মূল প্রতিবন্ধকতা ছিল বাংলা ভাষা। কেননা তার বেড়ে ওঠা অন্য দেশে। তবে সেই বাধা টপকে দিনে দিনে নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে এসেছেন তিনি। গত কয়েক বছর ধরে অভিনেত্রীদের মধ্যে তারই রাজত্ব চলছে টিভি নাটকে।

হ্যাঁ, তিনি মেহজাবীন চৌধুরী। নাট্যাঙ্গনের সফল এই অভিনেত্রী ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন। এই মসৃণ সময়েই তার অর্জনের খাতায় যুক্ত হলো নতুন একটি মাইলফলক। পাঁচ মিলিয়নের সেঞ্চুরি করেছেন তিনি! অর্থাৎ তার অভিনীত ১০০টি নাটক পাঁচ মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে।

সুখবরটি শেয়ার করা হয়েছে মেহজাবীনের ফেসবুক পেজ থেকে। সেখানে নাটকগুলোর নামসহ বলা হয়েছে, প্রত্যেকটি নাটক ৫০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। যা দেশের ইতিহাসে বিরল একটি রেকর্ড।

এর আগে আরেকটি বড় রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেহজাবীন। সেটা হলো, তার অভিনীত ৩৩টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। যা এখনো পর্যন্ত দেশের কোনো অভিনয়শিল্পীর ক্ষেত্রে সর্বোচ্চ।

অবশ্য বিশাল এই অর্জনেও খুব বেশি উচ্ছ্বসিত নন মেহজাবীন। তিনি বলেন, ‘কোন নাটকে কত ভিউ হলো বা কী রেকর্ড হলো, আমি সেটা ভেবে কখনো কাজ করি না। সবসময় চেষ্টা করি দর্শক যেন আনন্দ পান, উপভোগ করেন। তবে কাজ করতে গিয়ে সাফল্য পেলে ভালো লাগে।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন বলেন, ‘ভক্তরা সবসময় আমার এত বেশি খেয়াল রাখেন এবং খোঁজ-খবর রাখেন; আমি সত্যি অবাক হই। আমার কাজ সম্পর্কে আমি নিজেও মনে হয় এতটা জানি না, তারা যতটা জানেন। তারা সবকিছুর খোঁজ-খবর রাখেন। কতটা নাটক করেছি, কোথায় কোন চ্যানেলে কয়টা গেল, কী কী কাজ করেছি, কোনটা কত ভিউ হলো সেসব খবর তারা রাখে। তাছাড়া কত সুন্দর সুন্দর উপহার দেয় আমাকে বিভিন্ন সময়ে, আমি চমকে যাই। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা