বিনোদন

অঞ্জনের নতুন ওয়েব সিরিজে চঞ্চল

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীতশিল্পী অঞ্জন দত্ত। তবে গানের পাশাপাশি তিনি অভিনয় এবং নির্মাণেও পটু। বহু সিনেমায় তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। আবার নিজের নির্মাণের গুণেও দর্শকদের মন জয় করেছেন। ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়তা রয়েছে তার।

কিছুদিন আগেই মুক্তি পায় অঞ্জন দত্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’। সেটার রেশ কাটতে না কাটতেই জানা গেল তার নতুন সিরিজের খবর। আর চমকপ্রদ ব্যাপার হলো, এই সিরিজে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

খবরটি চঞ্চল নিজেই গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ আগস্ট অঞ্জন দত্তের সঙ্গে তার আলাপ হয়েছে। সবকিছু প্রায় চূড়ান্ত। আগামী অক্টোবরে সিরিজটির শুটিং শুরু হবে।

চঞ্চল চৌধুরী বলেন, “অঞ্জন দা’র সঙ্গে আমার এরই মধ্যে দুই-তিনবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র এবং কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অক্টোবরে হয়তো কাজটা করবো। আর এটাও সত্যি যে, তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। এখন সব সময়ের ওপর নির্ভর করছে।’

নাটক দিয়ে জনপ্রিয়তা পেলেও চঞ্চল চৌধুরী নিজেকে বিস্তৃত পরিসরে মেলে ধরেছেন। সিনেমায় তার সাফল্য ঈর্ষণীয়। এছাড়া ওয়েব সিরিজেও পেয়েছেন অসামান্য সাড়া। তার অভিনীত ‘তকদীর’ ও ‘কনট্র্যাক্ট’ সিরিজগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছে।

উল্লেখ্য, চঞ্চলকে সর্বশেষ দেখা গেছে ‘ঊণলৌকিক’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামের দুটো সিরিজে। বর্তমানে আরও কয়েকটি ওয়েব সিরিজের কাজ রয়েছে তার হাতে। এছাড়া ‘পাপ পুণ্য’ ও ‘হাওয়া’র মতো কাঙ্ক্ষিত সিনেমাগুলোর কাজও সেরে রেখেছেন তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা