সংগৃহীত
বিনোদন

‘বাবা’ ডাকতে পারি না

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটপর্দা থেকে বড়পর্দা সবখানেই তার সরব উপস্থিতি। বিভিন্ন ধরনের চরিত্রে পরিচ্ছন্ন অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। গত বছরের এদিনে বাবাকে হারিয়েছেন তিনি। বাবা হারানোর শোক ভুলতে পারছেন না এ অভিনেতা।

আরও পড়ুন: ৫৮তম বসন্তে পা রাখলেন সালমান

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে স্মৃতিচারণ করে তিনি লিখেন, ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর, আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ ১ বছর হয়ে গেল, বাবার হাতটা ছুঁতে পারি না একটা বছর, বাবাকে আদর করতে পারি না , মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি, বাবা সাড়া দেয় না, দেবেও না কোনোদিন।’

চঞ্চল আরও লিখেছেন, ‘স্বপ্নেও বাবাকে দেখতে পাই না, এ যে কী কষ্ট, কী যে কষ্ট! যারা পিতৃহীন তারাই বোঝে, তারাই শুধু জানে। আমাদের ছোটবেলার বাঘের মতো গর্জন করা বাবাকে শেষ দিকে যখন শিশুর মতো করে আদর করতাম, বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসতো, সেই হাসিটাও এক বছর দেখি না।'

আরও পড়ুন: একই দিনে দুই দেশে ‘হুব্বা’

‘হাজার কথা লিখেও বোঝানো যাবে না, বাবা ছাড়া এই ১ বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা দাউ দাউ করে জ্বলছে। বাবা! বাবা! বাবা! তুমি যেখানেই থাকো, ভালো থাকো। বাবা- এই শব্দটাই শুধু রয়ে গেল, তুমি চলে গেলে বহুদূর, অনন্ত যাত্রায়।’

২০২২ সালের ২৭ ডিসেম্বর মারা যান চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা