সংগৃহীত
বিনোদন

খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে আগের মতো নিয়মিত না হওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমনকি তিনি জানিয়েছে জমানো টাকা খরচ করে চলতে হচ্ছে।

আরও পড়ুন: ১৯ তম বর্ষে পদার্পণ

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিরক্তি প্রকাশ করে শবনম ফারিয়া লেখেন, ‘কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে!কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো। মনে হইলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো, কিছু বলার নাই’!

এর আগে নাটকে নিয়মিত নন কেন- এমন প্রশ্নের উত্তরে ফারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সাথে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না এবং নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই।

আরও পড়ুন: এমনিতেই নরকে আছি

সিনেমা প্রসঙ্গে শবনম ফারিয়া জানান, সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা ছবি করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম ছবি, এসব পার্থক্য আমি করি না। সব ছবিই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা ২ প্রকার—ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা আর এতে অভিনয় করে বেশ প্রশংসা কুরাচ্ছেন শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা