বিনোদন

ভেনম-২ আসছে সেপ্টেম্বরে

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো মার্ভেল কমিকসের 'ভেনম'। এ বছর মুক্তি পাবে 'ভেনম: লেট দেয়ার বি কার্নেজ'। সোমবার (২ আগস্ট) প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় অফিশিয়াল ট্রেলার। শুধুমাত্র থিয়েটারেই মুক্তি পাবে সিনেমাটি।

'ভেনম ২' সিনেমায় দেখা যাবে, এডি ব্রক (টম হার্ডি) এবং ভেনম এক সঙ্গেই বসবাস করছে। এডির সঙ্গে মোকাবিলা হবে সিরিয়াল কিলার ক্লেটাস ক্যাসাডির। তার সঙ্গে এডির একটি চুক্তি হয়। বিশেষ ক্ষমতা পাওয়ার পরে ক্লেটাস রূপান্তরিত হয় কারনেজে। কারনেজ ছাড়াও ছবিতে দ্বিতীয় ভিলেনের ভূমিকায় থাকবে ফ্রান্সেস ব্যারিসন। যার সঙ্গে যুদ্ধে নামতে হবে ভেনম এবং এডিকে।

ভেনমের প্রথম পার্টের পোস্ট ক্রেডিটে এই ছবির সামান্য ঝলক দেখানো হয়েছিল। শুটিংও শেষ হয়ে গিয়েছিল। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এতদিন অপেক্ষা করতে হয়েছে। 'ভেনম' সিনেমার এ সিকুয়্যালটির মুক্তি ২৫ জুন থেকে পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু সেটিও এক সপ্তাহ পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারিত হয়েছে।

অ্যান্ডি সের্কিসের পরিচালনায় সিনেমাটিতে টম হার্ডি ছাড়া আরও অভিনয় করেছেন উডি হ্যারেলসন, অ্যান ওয়েং চরিত্রে মিশেল উইলিয়ামস, ড্যান লুইস চরিত্রে রিড স্কট ও শ্রেক চরিত্রে নায়মি হ্যারিস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কেলি মার্সেল। টম হার্ডি এ সিনেমার গল্প রচয়িতা ও প্রযোজকদের মধ্যেও একজন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা