বিনোদন

‘নির্মাতা-প্রযোজকরা কাটপিস লাগিয়েছে’

বিনোদন ডেস্ক : ঢালিগঞ্জের একসময়ের তুমুল আলোচিত-সমালোচিত নায়িকা ময়ূরী। কিংবদন্তি আলমগীর কিংবা বিতর্কিত মেহেদী বা আলেকজান্ডার বো’সহ প্রায় নায়কের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। তার অভিনীত সিনেমাগুলো পেয়েছিল সাফল্যও। তবে ময়ূরীর অধিকাংশ সিনেমাই ছিল খোলামেলা দৃশ্যে ভরা। এজন্য তাকে অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে বিবেচনা করেন দর্শকেরা।

তবে সম্প্রতি ময়ূরী দাবি করেছেন, তিনি কোনো অশ্লীল কাজ করেননি। তার সিনেমাগুলোতে যেসব দৃশ্য দেখা যেত, সেগুলো মূলত আলাদাভাবে জোড়া দিয়ে লাগানো ছিলো।

লকডাউনের কারণে ঘরবন্দি সময় কাটাচ্ছেন ময়ূরী। সেজন্য অবসর সময়ে টিকটক ভিডিও বানান এ অভিনেত্রী। সেই টিকটকেরই একটি ভিডিওতে এমন দাবি করেছেন তিনি।

ময়ূরীর ভাষ্য, ‘আমার সব ভক্ত কিংবা যারা আমাকে পছন্দ করেন না, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আসলে কখনো এভাবে বলা হয়নি; আমি কখনো অশ্লীলতা করিনি। তারা (নির্মাতা-প্রযোজক) কাটপিস লাগিয়ে এই শুটিংগুলো করেছে। আপনারা যে যা দেখেছেন, আমাকে ভুল বুঝবেন না।’

তিনি বলেন, ‘আমি কখনোই এতো বাজে কিছু করিনি, যেটা সমাজের মানুষ দেখতে পারবে না। আমিও তো সেই সমাজেই বাস করি। তবে হ্যাঁ, আমি করেছি। কিন্তু এতোটাও খারাপ কিছু করিনি।’

প্রসঙ্গত, ময়ূরীর আসল নাম মুনমুন আক্তার লিজা। ১৯৯৮ সালে নবম শ্রেণিতে পড়াকালীন তিনি সিনেমায় আসেন। ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালের পর তাকে আর সিনেমায় দেখা যায়নি। বর্তমানে স্বামী-সংসার নিয়েই ব্যস্ত আছেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা