বিনোদন

আফজাল হোসেনের পরিচালনায় কোনালের 'জোছনা'

বিনোদন প্রতিবেদক : অসাধারণ সব নাটক ও বিজ্ঞাপচিত্র নির্মাণের পাশাপাশি দেশের প্রখ্যাত নির্মাতা আফজাল হোসেনকে কদাচিৎ গানের ভিডিও নির্মাণেও দেখা গেছে। তবে শর্ত হচ্ছে, সেসব গান তার মন কাড়তে হবে।

সেই শর্ত মেনেই দীর্ঘদিন পর একটি নতুন গানের ভিডিও নির্মাণ করলেন আফজাল হোসেন। তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কোনালের গাওয়া একটি গানের ভিডিওচিত্র তৈরি করেছেন তিনি।

'জোছনা' শিরোনামের গানটি বুধবার প্রকাশ পেয়েছে। এরই মধ্যে গানচিত্রটি মনে ধরেছে দর্শকের।

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ছোটকাকু’ পরিচালনা করেন দেশবরেণ্য অভিনেতা নির্দেশক আফজাল হোসেন। 'ছোটকাকু’র প্রায় সবগুলো পর্বই জনপ্রিয় দর্শক মহলে। প্রচার হওয়া একাধিক সিরিজের মধ্যে একটি হচ্ছে ‘বকা খেয়ে বগুড়ায়’।

যেখানে গানের মানুষ হলেও অভিনয় করেছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মুকুট বিজয়ী কোনাল। সঙ্গে গানও গেয়েছিলেন। সেখান থেকেই আফজাল হোসেন পরিচালিত কোনালের একটি গানের ভিডিও প্রকাশ হয়েছে বুধবার।

জোছনা শিরোনামের গানটির সুর সংগীত করেছেন জনপ্রিয় তারকা বাপ্পা মজুমদার। গানের গীতিকার লিটন ঘোষ জয়।

কোনাল বলেন, ‘জোছনা’ শিরোনামের এ গানটি ছিল প্রথম অ্যালবাম কোনাল'স জাদু-তে। শ্রদ্ধেয় আফজাল হোসেনের পরিচালনায় একটি গান ভিডিওর অংশ হতে পারাটা বিশাল পাওয়া। আমার ‘জোছনা’ গানটি তিনি নিজে পছন্দ করেছিলেন ছোটকাকুর ‘বকা খেয়ে বগুড়া’ সিরিজে। ভিডিওর এই কনসেপ্টটা ছিল তার নিজেরই। গানের পাশাপাশি সিরিজে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলাম। সবকিছু মিলিয়ে এ কাজটি অভিজ্ঞতা আমার কাছে দারুণ সুখকর, যা ভুলবো না।'

কোনালের গান ‘জোছনা’ গানটি বুধবার চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশ হয়েছে। একেবারে মিষ্টি রোমান্টিক ঘরানার এ গানটি প্রকাশের পর ইউটিউব থেকে বেশ প্রশংসা ও ইতিবাচক চোখে পড়ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা