বিনোদন

পাকিস্তানে আটকে গেছে অভিনেত্রী শবনম

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম। কয়েক মাস আগে পাকিস্তান গিয়েছিলেন তিনি। কিন্তু এখন আর দেশে ফিরতে পারেছেন না। সেখানে আটকে গেছেন।

২৬ জুলাই তার দেশে ফেরার টিকিট কেনা ছিল। কিন্তু করোনার কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে করে আপাতত দেশে ফিরতে পারছেন না গুণী এই অভিনেত্রী।

তিনি গণমাধ্যমকে জানান, কয়েক মাস আগে পাকিস্তান সফরে যান। শুরুতে ফয়সালাবাদে সাজিয়া নামে এক ভক্তের বাড়িতে ওঠেন। যার সঙ্গে তার ৩০ বছরের বেশি সময় ধরে যোগাযোগ। তবে কখনো দেখা হয়নি। এবার পাকিস্তানে গেলে সেই ভক্তের সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপর তার বাড়িতেই ওঠেন মেহমান হিসেবে।

শবনম বলেন, ‘এবার লম্বা সময় লাহোরে থাকার কারণে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। মাঝে করোনার প্রকোপ একটু কম থাকায় তা সম্ভব হয়েছে। লাহোরে এখন সংক্রমণ বেড়েছে। ডেলটা ভেরিয়েন্টও পাওয়া যাচ্ছে। তাই কিছুটা আতঙ্কবোধ করছি।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আবহাওয়াও এখন বেশ গরম। ভেবেছিলাম, ঢাকার টিকিট যেহেতু কনফার্ম করা আছে, দেশে চলে যেতে পারব। কিন্তু বাংলাদেশেও করোনা পরিস্থিতি ভালো নয়। তাই পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ আপাতত বন্ধ। আমিও আটকে গেলাম।’

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্ম পাকিস্তানে। উর্দু সিনেমারও নন্দিত অভিনেত্রী তিনি। পাকিস্তানের অনেক রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন। দীর্ঘ সময় পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয়ের কারণে লাহোরে তার অনেক বন্ধু-সহকর্মীও আছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা