বিনোদন

‘রাত না কাটানোর জন্য কাজ হারিয়েছি’

বিনোদন ডেস্ক: বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে পরিচিত পান বলিউডের অন্যতম অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ক্যারিয়ারের শুরু থেকে নানা অলোচণায় ছিলেন তিনি। শুরুতে ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করে বেশ আধিপত্যও বিস্তার করে নিয়েছিলেন তিনি ।

যদিও সেই অবস্থান তিনি ধরে রাখতে পারেননি। বলা যায় খোলামেলা বা ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটাই একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল মল্লিকার জন্য।

বছর তিন আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মল্লিকাও জানান এমনটাই। তিনি বলেন যে সাহসী সব দৃশ্যে অভিনয় করার কারণে বাস্তব জীবনেও তাকে নিয়ে মানুষের নানা ধারণা জন্ম নিয়েছিল। অনেকেই মনে করতো মল্লিকা কল গার্ল।

এ অভিনেত্রী বলেন, 'সে সময় অনেকেই আমাকে তাদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে অনেক সিনেমা থেকে বাদও পড়তে হয়েছে আমাকে।'

তিনি আরও বলেন, ‘আমার উপর অনেক অভিযোগ ছিল সে সময়। আপনি যদি সিনেমায় শর্ট স্কার্ট পরেন কিংবা স্ক্রিনে চুম্বন করেন তবে আপনিও নৈতিকতা ছাড়াই একজন পতিতা মহিলা, এমনটাই মনে করা হতো আমাকে। আমাকে অনেক সিনেমা থেকে বের করে দেওয়া হয়েছে। অনেক নায়করা বলতেন যে আপনি আমার সাথে ঘনিষ্ঠ হতে পারেন না কেন? আপনি এটি স্ক্রিনে করতে পারেন, ব্যক্তিগতভাবে আমার সাথে এটি করতে সমস্যা কী? একজন মেয়ে হিসেবে পুরুষের এই দৃষ্টি আমাকে সত্যিই আশাহত করে।’

তবে কারোর নাম প্রকাশ করেননি মল্লিকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা