বিনোদন

গর্ভে সন্তান নিয়ে বিপাকে স্যানন!

বিনোদন ডেস্ক : এক বিদেশি দম্পতির সন্তান হচ্ছিল না। সেজন্য তারা সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করতে চান। মোটা
টাকার লোভে সেই সন্তান নিজের গর্ভে ধারণের সিদ্ধান্ত নেন অবিবাহিত যুবতী কৃতি স্যানন। এ কাজে তাকে উৎসাহ দেন পঙ্কজ ত্রিপাঠি।

কিছু দিন পর কৃতির শারীরিক অবয়বে পরিবর্তন আসে। তার বেবিবাম্পও স্পষ্ট চোখে পড়ে । হঠ্যাৎ ওই বিদেশী দম্পতি জানান, তারা সন্তানটি নিতে চান না!

এতে মহাবিপদে পড়েন কৃতি। এই সন্তান এখন কী করবেন তিনি? নিজের পরিবারের কাছেও বা কী পরিচয় দেবেন? এসব ভেবে তার জীবন অতিষ্ট হয়ে ওঠে।

এরকমই একটি গল্পে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘মিমি’। নির্মাণ করেছেন লক্ষ্মণ উতেকর। এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও কৃতি স্যানন। সিনেমায় দেখা যাবে, বিদেশি দম্পতি চুক্তিভঙ্গের পর কৃতিকে বিয়ে করেন পঙ্কজ।

সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। হাস্যরসে ভরা সেই ট্রেলার দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে। জানা গেছে, আগামী ৩০ জুলাই নেটফ্লিক্সে ‘মিমি’ মুক্তি পাবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা