বিনোদন

ঈদে ক্লাব ইলেভেনের তিন নাটক

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন’ থেকে প্রকাশ পাচ্ছে এই সময়ের আলোচিত নির্মাতাদের নির্দেশনায় জনপ্রিয় তারকা শিল্পীদের অভিনীত তিনটি নাটক।

এই তিনটি নাটকের মধ্যে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন- 'আপন' এবং 'অদ-ভূত' শিরোনামের দুটি নাটক। নাটক দুটি রচনাও করছেন তিনি। মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন 'মায়ের ডাক' শিরোনামের একটি নাটক। এই নাটকের গল্প লিখেছেন আকবর হায়দার মুন্না।

পারিবারিক গল্পে নির্মিত ‘আপন’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান, আরফান নিশো, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, তাসনিয়া ফারিন, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারীসহ আরও অনেকে।

ভৌতিক-কমেডি গল্পে ‘অদ-ভূত’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, পাভেল, আব্দুল্লাহ রানাসহ আরও অনেকে।

পারিবারিক বন্ধনে, মায়ার আঁচলে বেঁধে রাখার গল্পে নির্মিত 'মায়ের ডাক' নাটকে পরিচালক বান্নাহ বসিয়েছেন তারার হাট। যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী- দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিণ, কেয়া পায়েল ও শাহেদ আলীসহ আরও একঝাক তারকা।

মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি, মায়া-মমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতার মিশেলে নির্মিত হয়েছে এই নাটকগুলো এমনটাই জানালেন ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না। তিনি আশা করছেন নাটক গুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

মোশনরক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধায়নে নির্মিত এই নাটক তিনটি এবারের ঈদুল আজহায় ক্লাব ইলেভেন-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা